খুলনা সদর থানাধীন বুড়ো মৌলভীর দরগা মেইন রোডে জনৈক আশরাফুলের বাড়ির ভাড়াটিয়া এক যুবকের হাত পা কাটা রক্তাক্ত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (০৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লাশটি উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।
নিহত মো. সোহেল রানা (৩২) বরিশালের বন্দর থানাধীন চড়াইচা গ্রামের মৃত আশরাফ শেখের ছেলে। তিনি দীর্ঘদিন দক্ষিণ কোরিয়ায় প্রবাস জীবন কাটিয়ে দেশে ফিরেছিলেন।
বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ