দেশের খবর

ঘারমোড়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে এগিয়ে রাসেল

আওয়ামী লীগের ১৭ বছরের শাসন চলাকালে নির্যাতন, জেল জুলুম এর শিকার হওয়া ও হোমনা মনিপুর গ্রামের দুই বারের নির্বাচিত মোঃ হাসেম মেম্বারের ছেলে মোঃ রাসেল আহমেদকে ৮ নং ঘারমোড়া ইউনিয়নের ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চায় ৮ নং ঘারমোড়া ইউনিয়নবাসী । সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে ঘারমোড়া ইউনিয়নের বিপুল জনপ্রিয়তা এগিয়ে আছেন রাসেল আহমেদ । সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন তরুণ সমাজসেবক মো. রাসেল আহমেদ। স্থানীয় এলাকাবাসীর সাথে কথা বলে জানা গেছে, সাধারণ খেটে খাওয়া মানুষ, দিনমজুর, রিকশা চালক, অটো চালক ও কৃষকদের কাছে তিনি আস্থা ও ভরসার প্রতীক হিসেবে পরিচিতি লাভ করেছেন। দীর্ঘদিন ধরে এলাকার সুখে-দুঃখে মানুষের পাশে থাকায় তাকে নিয়ে সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা  দেখা গেছে। স্থানীয় বাসিন্দারা বলেন, "শাহিন ভাই সবসময় গরিব-দুঃখী মানুষের খোঁজ-খবর নেন। বিপদে-আপদে তাকে কাছে পাওয়া যায়।  

 

তরুণ মতে, শিক্ষিত, সৎ ও জনবান্ধব নেতৃত্ব হিসেবে মো: রাসেল আমেদ ঘারমোড়া ইউনিয়নের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। বিশেষ করে রাস্তাঘাট সংস্কার, শিক্ষার মান উন্নয়ন ও মাদকমুক্ত সমাজ গঠনে তার সুদূরপ্রসারী কাজ করে যাবেন । এ বিষয়ে রাসেল আহমেদ বলেন, গত ১৭ বছর ফ্যাসিবাদ আওয়ামী লীগের বিরুদ্ধে মাঠে ছিলাম জেল জুলুম নির্যাতন হয়েছি এই ছাত্রদল করতে গিয়ে অনেক বাড়ি কারা ভোগ করতে হয়েছে ২০২৪ এর ৫ আগস্ট এর আগে সরকার পতনে আমরা মাঠে সক্রিয়ভাবে কাজ করছিলাম এবং ২০২৬ ১২ই ফেব্রুয়ারী জাতীয় নির্বাচনে অধ্যক্ষ সেলিম সেলিম ভূঁইয়া এর ধানের শীষের জন্য আমরা সক্রিয়ভাবে মাঠে কাজ করি । 

 

৮ নং ঘারমোড়া  ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান মোঃ শাহজাহান মোল্লা ও মনিপুরের কৃতি সন্তান জনাব মোঃ আলমগীর সরকার নেতৃত্বে আমরা ৮ নং ঘারমোড়া  ইউনিয়নে সবচাইতে বেশি ধানের শীষ মার্কায় ভোট দিয়ে অধ্যক্ষ সেলিম ভূঁইয়াকে এমপি নির্বাচিত করেছি তাই আমি বলতে চাই হোমনা উপজেলা সিনিয়র ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশ্যে যারা ত্যাগী ১৭ বছর ত্যাগ স্বীকার করে মাঠে কাজ করেছে এবং সকল প্রোগ্রাম মিছিলে এবং কি ২০২৬ ফেব্রুয়ারী জাতীয়  নির্বাচনের ভূমিকা রেখেছে তাদেরকে মূল্যায়ন করা হয় । আশা করি আগামীতে যোগ্য নেতা পাবে ঘারমোড়া ইউনিয়নবাসী । 

 



সম্পর্কিত খবর