দেশের খবর

চট্টগ্রামে গোয়েন্দা পুলিশের অভিযানে ৩ অপহৃত উদ্ধার, গ্রেপ্তার ৪

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানা এলাকায় অভিযান চালিয়ে অপহৃত তিনজনকে উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় অপহরণে জড়িত ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ১০টি বড় ধারালো কিরিচ, একটি ড্রেগার ও একটি চাকু এবং ৫টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- বাছির আহম্মদ রানা (২৭), মো. জিহাদ (২৪), মো. আরিফ (২৪), মো. ইমন প্রকাশ সাদ্দাম (২৩)।

শনিবার রাতে পূর্ব নাসিরাবাদের পলিটেকনিকেল মোড় ও শ্রমকল্যাণ কেন্দ্রের পেছনে বাগান থেকে তাদের উদ্ধার করা হয়।

এদিকে, এ বিষয়ে জানাতে রোববার দুপুরে নগর পুলিশের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন উপ-কমিশনার (অপরাধ) রইছ উদ্দিন।

তিনি সাংবাদিকদের বলেন, শনিবার দিনের বিভিন্ন সময় পাঁচলাইশ থানার হিলভিউ আবাসিক এলাকা থেকে সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে ওই ব্যক্তিদের অপহরণ করা হয়। এরপর তাদের ওই এলাকার একটি ভবনের চতুর্থ তলায় আটকে রেখে ৯ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এছাড়াও অপহৃত ভিকটিমদের ব্যাপক মারধর করা হয়।’

রইছ উদ্দিন বলেন, ‘আমরা খবর পেয়ে অভিযান চালালে অপহরণকারীরা পুলিশের চোখ ফাঁকি দিতে বিভিন্ন কৌশল অবলম্বন করে এবং শ্রম কল্যাণ কেন্দ্রের পেছনের বাগানে ভিকটিমদের লুকিয়ে রাখে।’

‘সিএমপির ডিবি উত্তর-দক্ষিণ বিভাগের একটি টিম গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাঁচলাইশ থানার পলিটেকনিক মোড় সংলগ্ন শ্রম কল্যাণ কেন্দ্রের পেছনের একটি বাগান থেকে অপহৃত তিন ব্যক্তিকে উদ্ধার করা হয়। এসময় পাঁচটি মোটরসাইকেল, ১০টি কিরিচসহ বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়। একই সঙ্গে গ্রেপ্তার করা হয় চারজনকে,’ বলেন তিনি।

বায়ান্ন/প্রতিনিধি/একে



সম্পর্কিত খবর