দেশের খবর

চান্দিনায় আব্দুল জলিল সরকার স্মৃতি ট্রাষ্টের উদ্যোগে মেধা বৃত্তি পরীক্ষা

কুমিল্লার চান্দিনায় আব্দুল জলিল স্মৃতি ট্রাষ্টের উদ্যোগে মাহবুবুল হক সরকার মেধা বৃত্তি পরীক্ষা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার (৩০ নভেম্বর) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত হারং উচ্চ বিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এবার চান্দিনার ৩৫টি সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং ৫টি কিন্ডার গার্টেন বিদ্যালয়ের মোট ১৩৫ জন ৪র্থ শ্রেনির শিক্ষার্থী অংশ নেয়।

স্মৃতি ট্রাষ্টের সম্পাদক অধ্যাপক শামসুন্নাহার জানান, আমরা শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণিতে প্রস্তুত করে তোলার জন্য শুধুমাত্র ৪র্থ শ্রেণির  শিক্ষার্থীদের ২০২২ সাল থেকে মেধা বিকাশের লক্ষ্যে এ বৃত্তি পরীক্ষার আয়োজন করে থাকি। এর মধ্যে থেকে ৩০ জন শিক্ষার্থীকে ক্রেষ্ট, সার্টিফিকেট এবং নগদ অর্থ প্রদান করে থাকি। আর এসব পরীক্ষায় আমরা কোন শিক্ষার্থীদের কাছ থেকে টাকা গ্রহণ করি না। যাবতীয় খরচ ট্রাষ্টের তহবিল থেকে খরচ করা হয়। 

এসময় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন চান্দিনা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ইকবাল হাছান। সার্বিক সহযোগিতায় ছিলেন বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বায়ান্ন/প্রতিনিধি/একে



সম্পর্কিত খবর