কুমিল্লার চান্দিনায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের আয়োজনে দুই দিন ব্যাপী স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তি প্রয়োগ ও সম্প্রসারণ করে দেশের সার্বিক প্রযুক্তিগত মান সম্মত উন্নয়ন করা যায় সেই লক্ষ্যে এক সেমিনার ও প্রদর্শনীর আয়োজন করা হয়।এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, এনজিও, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রদর্শনীর ষ্টল নিয়ে বসেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেনের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য দেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের সিনিয়র সাইন্টিফিক অফিসার মোঃ মোতালেব,চান্দিনা উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মোর্শেদ আলম,মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ইকবাল হাছান, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প পরিষদের সাইন্টিফিক অফিসার মোঃ জসিম উদ্দিন সিনিয়র ল্যাব এটেনডেন্ট মুকবুল হোসেন,জুনিয়র টেকনিশিয়ান ফরহাদ হোসেন প্রমুখ। পরে তারা বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
অনুষ্ঠানটির সঞ্চালনায ছিলেন চান্দিনা ডাঃ ফিরোজা পাইলট বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাউছার হোসেন।