রাজধানীতে আজ শুক্রবার পৃথক সংবাদ সম্মেলন করতে যাচ্ছে জাতীয়তাবাদী ছাত্রদল ও নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। চলমান রাজনৈতিক পরিস্থিতি ও সমসাময়িক বিষয়াবলি নিয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য তুলে ধরবেন দুই সংগঠনের নেতারা।
ছাত্রদলের এক বিবৃতিতে জানানো হয়েছে, আজ বিকেল ৩টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের তৃতীয় তলায় কনফারেন্স রুমে জরুরি সংবাদ সম্মেলন করবে সংগঠনটি। এতে দেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটসহ গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্থান জানাবে ছাত্রদল।
অন্যদিকে, এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত এক বিবৃতিতে জানিয়েছেন, বিকেল ৪টা ৩০ মিনিটে রাজধানীর বাংলামোটরের রূপায়ণ টাওয়ারের ১৫ তলায় এনসিপির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে দলের বর্তমান কার্যক্রম ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলবেন নেতারা।
দুই সংবাদ সম্মেলনেই রাজনৈতিক অঙ্গনে সাম্প্রতিক উত্তেজনা এবং ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।