খুলনা

ঝিনাইদহে বিএনপি’র ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ঝিনাইদহে বিএনপি’র ৪৬তম প্রতিষ্ঠা বাষির্কী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহরের কুটুম কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা বিএনপি। দেশে ভয়াবহ বন্যার কারনে সীমিত আকারে বিএনপি’র প্রতিষ্ঠা বাষির্কী পালন করা হয়। এতে জেলা বিএনপি’র সভাপতি এ্যাড. এম এ মজিদ, সহ-সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, সাধারন সম্পাদক জাহিদুজ্জামান মনা, যুগ্ম-সাধারন সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাসসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
বক্তরা, নির্বাসিত গণতন্ত্র আদায়ে অনেক নেতাকর্মী জীবন উৎসর্গ করেছে। আগামী দিনে দেশের মানুষের বাক স্বাধীনতার জন্য বিএনপি কাজ করে যাচ্ছে। তাই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার্থে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তারা।
আলোচনা সভা শেষে বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনায় ও বেগম খালেদা জিয়ার সুস্থতায় দোয়া করা হয়।



সম্পর্কিত খবর