খুলনা

ঝিনাইদহ কলেজের শিক্ষক-কর্মচারীদের সঙ্গে রাশেদ খানের মতবিনিময়

শিক্ষার মানোন্নয়ন, কলেজ জাতীয়করণসহ প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নের লক্ষ্যে ঝিনাইদহ কলেজের শিক্ষক-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। শুক্রবার সকালে শহরের আহার রেস্তোরাঁয় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান ছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, ঝিনাইদহ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী মাহবুবুর রহমান, শিক্ষক নাহিদ রেজা ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেলসহ কলেজের শিক্ষক-কর্মচারীরা।

মতবিনিময় সভায় কলেজের শিক্ষার পরিবেশ উন্নয়ন, অবকাঠামোগত অগ্রগতি, জাতীয়করণসহ বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় কলেজের সার্বিক উন্নয়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়।

 


সম্পর্কিত খবর