দেশের খবর

ট্রেনের ছাদে ভ্রমণ, কাঁঠাল গাছে ধাক্কা লেগে প্রাণ গেল কিশোর রনকের

নরসিংদীর রায়পুরায় চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে রনক (১৫) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ট্রেন চলার সময় রেলের পাশ দিয়ে থাকা একটি কাঁঠাল গাছের সঙ্গে ধাক্কা লেগে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
 
শনিবার (১৪ জুন) দুপুরে উপজেলার আশারামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রনক পলাশতলী ইউনিয়নের মধ্যপাড়া এলাকার বাসিন্দা মইনুল হক লেলিনের ছেলে।
 
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রনক ও তার এক বন্ধু নরসিংদী শহরে যাওয়ার জন্য রায়পুরার মেথিকান্দা স্টেশন থেকে তিতাস কমিউটার ট্রেনের ছাদে উঠে। ট্রেনটি আশারামপুর এলাকায় পৌঁছালে রেলের একপাশে থাকা কাঁঠাল গাছের ডালে রনকের মাথায় ধাক্কা লাগে। সঙ্গে সঙ্গেই ছিটকে নিচে পড়ে যায় সে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
 
পরে স্থানীয়রা মরদেহ উদ্ধার করে। এই মর্মান্তিক ঘটনাটি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
 
এদিকে এলাকাবাসীর অভিযোগ, রেললাইনের পাশে বহু গাছপালা রয়ে গেছে, যেগুলো যাত্রীদের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে। একইসাথে ট্রেনের ছাদে অবাধে যাত্রী ওঠা বন্ধে যথাযথ কর্তৃপক্ষের নজরদারি ও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।


সম্পর্কিত খবর