দেশের খবর

নওগাঁয় এক যুবকের মরদেহ উদ্ধার

নওগাঁর নিয়ামতপুরে গভীর নলকুপের পরিত্যক্ত বোরিং (গর্ত) এর ভিতর থেকে সেলিম রেজা(৩০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে উপজেলা ফায়ার সার্ভিসের সদস্যরা।

রোববার (০৮ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার সময় উপজেলার ভাবিচা ইউনিয়নের চকদেউলিয়া গ্রামের একটি পরিত্যক্ত গভীর নলকুপের বোরিং এ এই ঘটনাটি ঘটে। নিহত সেলিম রেজা পার্শ্ববর্তী মান্দা উপজেলার পরানপুর ইউনিয়নের  হাটোর গ্রামের নুরুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, উপজেলার চকদেউলিয়া মাঠে জয়নাল আবেদীন নামের এক ব্যক্তির একটি গভীর নলকুপ ছিল। সেটি অকেজো হওয়ার কারণে পাইপ উত্তোলন করে পরিত্যক্ত কুপটি সামান্য মাটি দিয়ে ভরাট করা হয়েছিল। নতুন কুপটি খনন করার পর সেখানে কিছু বালু পড়েছিল। সেলিমের ব্যক্তিগত প্রয়োজনে রোববার সকালে ওইসব বালূ বস্তায় ভরে নিয়ে যাওয়ার সময় অসাবধান বশত পরিত্যক্ত কুপে পা পিছলে পড়ে যান। 

নিয়ামতপুর ফায়ার সার্ভিস ষ্টেশনের ইনচার্জ শাহাদৎ হোসেন জানান, সংবাদ পেয়ে এস্তেভেটরের সাহায্যে অন্তত ৬০ফিট গভীর গর্ত থেকে সেলিম রেজার মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ নিয়ামতপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

নিয়ামতপুর থানার পরিদর্শক তদন্ত বাবুল চন্দ্র জানান, আইনি প্রক্রিয়া শেষে সেলিম রেজার মরদেহ পরিবারের কাছে হন্তান্তর করা হয়েছে।

 

বায়ান্ন/পিএইচ



সম্পর্কিত খবর