ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পৌর যুবলীগ নেতা মাঞ্জুরুল হক মাঞ্জুকে (৩৬) অস্ত্রসহ গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। সোমবার গভীর রাতে ৩৩ পদাতিক ডিভিশন নবীনগর আর্মি ক্যাম্প ক্যাপ্টেন ইমরান মাসুম সাব্বিরের নেতৃত্বে ও নবীনগর থানা পুলিশ ডিজিএফআইয়ের তথ্যের ভিত্তিতে নবীনগর উত্তরপাড়ার তার নিজ বাড়ি থেকে যৌথবাহিনী বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া নেতা নবীনগর পৌর যুবলীগের সহ-সভাপতি ও উপজেলা সদরের বাসিন্দা। তাকে ব্রাহ্মণবাড়িয়া জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
যুবলীগ নেতা মাঞ্জু ক্ষমতাচ্যুত আওয়ামীলীগের প্রভাবশালী নেতা অ্যাডভোকেট কাজী মোরশেদ হোসেন কামালের অনুসারী ছিলেন।
পুলিশ জানায়, মঞ্জুরুল হক মাঞ্জু তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। অভিযানকালে তার নিজ বাড়ি হতে দেশীয় অস্ত্র, নগদ টাকা, ২টি পাসপোর্ট, ০৪ টি অ্যান্ড্রয়েড মোবাইল, ১টি বাটন মোবাইল, ৩টি চাপাতি, ১টি হাসুয়া, ১৮টি টেটা উদ্ধার করা হয়।