দেশের খবর

নরসিংদীতে বাস-বি়ভাটেক সংঘর্ষে প্রান হারালেন স্ত্রী গুরুতর আহত স্বামী

নরসিংদীর মনোহরদী-শিবপুর সড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছেন এবং তার স্বামী গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১৩ জুন) সকাল সোয়া ৮টার দিকে শিবপুর সাব রেজিস্টার অফিসের সামনে অনন্যা সুপার বাস ও একটি বিভাটেকের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নারীর নাম আছিয়া আক্তার (৩০)। তিনি মনোহরদী উপজেলার বড়চাপা গ্রামের বাসিন্দা আক্তার হোসেনের স্ত্রী। গুরুতর আহত তার স্বামী আক্তার হোসেন পেশায় একজন অটোরিকশাচালক। তিনি নারায়ণগঞ্জের রুপগঞ্জ উপজেলার রুপসী কাজীপাড়া এলাকার মৃত আসকর আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, অনন্যা পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল এবং বিপরীত দিক থেকে একটি বিভাটেক মনোহরদীর দিকে আসছিল। শিবপুর সাব রেজিস্টার অফিসের সামনে পৌঁছালে যান দুটি মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় বিভাটেকে থাকা যাত্রী আছিয়া আক্তার ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। তার স্বামী আক্তার হোসেন গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠান।

পুলিশ ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে দুর্ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সড়কটি কিছু সময়ের জন্য যান চলাচলের জন্য বন্ধ থাকলেও পরে তা স্বাভাবিক করা হয়।

স্থানীয়রা জানান, ওই সড়কে অতিরিক্ত গতিসহ নিয়ন্ত্রণহীন চালনা প্রায়শই দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার তদন্ত চলছে এবং দায়ী চালকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



সম্পর্কিত খবর