সদ্য ঘোষিত ছাত্রদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র কেন্দ্রীয় কমিটিতে স্থান পেয়েছে বাঁশখালী উপজেলার ৩ ছাত্রনেতা। কেন্দ্রীয় কমিটিতে স্থান পাওয়া নেতারা হলেন, পুঁইছড়ি ইউনিয়নের নাপোড়া গ্রামের মীর মুজিবুল হকের ছেলে মীর আরশাদুল হক। তিনি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব মনোনীত হয়েছেন। তাছাড়া যুগ্ম মুখ্য সংগঠক (দক্ষিনাঞ্চল) মনোনীত হয়েছেন বাহারছড়া ইউনিয়নের চাঁপাছড়ি গ্রামের মরহুম গিয়াস উদ্দিনের ছেলে ইমন সৈয়দ এবং কেন্দ্রীয় কমিটিতে সদস্য হিসেবে স্থান পেয়েছেন সরল ইউনিয়নের পাইরাং গ্রামের মাওলানা জমির উদ্দীন নুরীর ছেলে জাওয়াদুল করিম।
এক উপজেলার ৩ নেতা কেন্দ্রীয় কমিটিতে স্থান পাওয়ায় উচ্ছ্বসিত বাঁশখালীর ছাত্রজনতা। স্থানীয় ছাত্র নেতাদের আশাবাদ, কেন্দ্রে স্থান পাওয়া ৩ নেতার যোগ্য নেতৃত্বে বাঁশখালীতে জাতীয় নাগরিক পার্টি একটি শক্ত ভিত তৈরিতে সক্ষম হবে।
জাতীয় নাগরিক পার্টির বাঁশখালী উপজেলার সংগঠক মাশফিকুর রহমান চৌধুরী মিশকাত জানান, ছাত্র জনতার নতুন দলের কেন্দ্রীয় কমিটিতে বাঁশখালী উপজেলার ৩ জন নেতা স্থান পাওয়ায় আমরা গর্বিত। তাদের নেতৃত্বে বাঁশখালী উপজেলা জাতীয় নাগরিক পার্টির শক্ত ঘাটি হিসেবে নিজেদের অবস্থান তৈরি করতে সক্ষম হবে ইনশাআল্লাহ। তিনি কেন্দ্রীয় ৩ নেতাকে অভিনন্দন জানান।
বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ