দেশের খবর

নির্বাচন কমিশনার শক্ত ও সৎ হলে অংশীজনরাও সৎ থাকতে বাধ্য: ইসি আবুল ফজল

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আবুল ফজল মোঃ সানাউল্লাহ বলেছেন, নির্বাচন খারাপ হলে শুধু নির্বাচন কমিশনারের বদনাম হয় না। বদনাম হয় নির্বাচনে সংশ্লিষ্ট সকলের। নির্বাচন কমিশন একটি পাত্র,সে যে রঙ ধারণ করবে তার অধিনস্ত সকলে পানির মতো সেই রঙ ধারণ করবে। চাইলেও পূর্বের রাতারাতি নির্বাচনে যারা সম্পূর্ক্ত ছিলো তাদের ফায়ার করে দিতে পারবো না, তবে যাচাই করা যাবে কারা অংশীজন বনে গিয়ে ছিলো আর কারা বাধ্য হয়েছিলো, তবে নির্বাচন কশিনার শক্ত,সৎ ও নিষ্ঠাবান থাকলে তার অধিনস্ত কর্মকর্তারাও বাধ্য থাকবে।

সোমবার সকালে নীলফামারী সরকারি কলেজ হলরুমে ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষ্যে তথ্য সহকারী,সুপার ভাইজার ও নতুন ভোটারদের সাথে মতবিনিময় শেষে সংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।কমিশনার আরও বলেন,নিশ্চিত থাকেন বর্তমান নির্বাচন কমিনারের অধিনে কোন অন্যায় সহ্য করা হবে না। এছাড়াও নির্বাচন নিরাপত্তা জোড়দারে স্বসস্ত্র বাহিনী ও বিএনসিসির সদস্যদেরও সংযুক্ত করার পরিকল্পনা করবে নির্বাচন কমিশন।

এসময় উপস্থিত ছিলেন,নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান,জেলা নির্বাচন কমিশনার জাহাঙ্গীর হোসেন,নীলফামারী সরকারী কলেজের অধ্যক্ষ সাহবুবুর রহমান ভূঁইয়াসহ ভোটার তালিকা হালনাগাদ-২০২৫ উপলক্ষ্যে তথ্য সহকারী, সুপার ভাইজার ও নতুন ভোটাররা।    

বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ



সম্পর্কিত খবর