পটুয়াখালীতে অপহৃত উদ্ধারসহ দুই অপহরনকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় অপহরনের কাজে ব্যাবহৃত ২টি মোটরসাইকেল ও একটি অটোরিকশা জব্দ করা হয়।
সোমবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয় প্রাঙ্গনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ।
গ্রেপ্তাররা হলেন- শহরের বড় চৌরাস্তা এলাকার বাসিন্দা মাহামুদুল হাসান (২৭) এবং টাউন জৈনকাঠীর বাসিন্দা আলী আজিম (৩০)।
পুলিশ সুপার বলেন, গতকাল রোববার দুপুর আড়াইটার দিকে পটুয়াখালী জজ কোর্ট এলাকা থেকে মো. আমিরুল ইসলাম (৪৩) ও মো. কুদ্দুস ঢালীকে জোরপূর্বক অপহরন করে দুর্বৃত্তরা তাদের আত্মীয় স্বজনের কাছে ২০ লাখ টাকা মুক্তিপন দাবি করে। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিষয়টি পুলিশকে জানানো হলে তথ্য প্রযুক্তির সহায়তায় রাত সাড়ে ৯টার দিকে শহরের বিসিক শিল্প নগরী এলাকা থেকে আসামিদের গ্রেপ্তার করে অপহৃতদের উদ্ধার এবং অপহরণের কাজে ব্যাবহৃত মালামাল জব্দ করে ডিবি পুলিশ।
আসামিদের জিজ্ঞাসাবাদে অপহরনপূর্বক মুক্তিপন দাবি এবং মুক্তিপন না দিলে খুন করার পরিকল্পনার কথা স্বীকার করে। এ ঘটনায় তাদের আত্মীয় কাজী মো. সুমন বাদি হয়ে পটুয়াখালী সদর থানায় একটি মামলা করেছেন। আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
এ ঘটনার সাথে আরও যারা জড়িত রয়েছে তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান পুলিশ সুপার।
বায়ান্ন/প্রতিনিধি/একে