দেশের খবর

পাবনায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত

পাবনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জেলা শাখার উদ্যোগে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে। গুমের শিকার ছাত্রদলের সকল নেতাকর্মী ও সকল নাগরিকের মুক্তির দাবিতে এবং আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্মম হত্যাকান্ড ও নির্যাতনের দিকের ছাত্রদলের নেতাকর্মীদের নিপীড়নের ঘটনার যথাযথ বিচারের দাবিতে মানববন্ধন করেন পাবনা জেলা ছাত্রদল।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় পাবনা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন, পাবনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান প্রিন্স, সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন, সহ সাধারণ সম্পাদক মাহবুল ইসলাম তরুণ, সহ সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, সহ দপ্তর সম্পাদক শেখ রুবেল ও আহ্বায়ক জেলা জিয়া সাইবার ফোর্স সহ প্রমুখ।

 

বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ



সম্পর্কিত খবর