খবর প্রতিদিন

প্রধানমন্ত্রীর সফর সঙ্গি সিলেটের তিন নেতাকে নিয়ে সবুজ সংকেত আশা করছেন তৃণমূল কর্মীরা

সিলেট আওয়ামী লীগের হাফ ডজন নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর সঙ্গি হয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৬ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে গেছেন রাষ্ট্রীয় সফরে। তাঁর সফর সঙ্গি হিসেবে স্থান পেয়েছেন বিএমএ’র মহাসচিব ডা. এহতেশামুল হক চৌধুরী দুলাল, সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান মাহফুজ, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জগলু চৌধুরী, কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বিধান সাহা, সিলেট সদর আওয়ামী লীগের সভাপতি নিজাম উদ্দিন, সিলেট মেডিকেল বিশ^বিদ্যালয়ের রেজিস্টার ফজলুর রহমান ও সাবেক ইউনিয়ন চেয়ারম্যান আফসর আহমদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সফর সঙ্গি হওয়া ওই আট নেতাকে নিয়ে সিলেটে ব্যাপক রাজনৈতিক আলোচনা হচ্ছে। বিশেষ করে সফর সঙ্গি হওয়া নেতাদের বলয়ে চলছে আনন্দ উল্লাস। সফর সঙ্গি হওয়া আট নেতার মধ্যে তিনজনকে নিয়ে চলছে নানান হিসেবে নিকেশ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ওই তিন নেতার ভাগ্যেও পরিবর্তন ঘটতে যাচ্ছে বলে আলোচনা হচ্ছে নিজ বলয়ের নেতাকর্মীর মধ্যে। ওই তিন নেতা হলেন ডা. দুলাল, এডভোকেট মাহফুজ ও জগলু চৌধুরী।


স্থানীয় নেতাকর্মীরা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সফর সঙ্গি হওয়া তিন নেতার বিষয়টি খুবই গুরুত্ব বহন করছে। কারণ জাতীয় সংসদ নির্বাচন খুবই কাছাকাছি। এই নির্বাচনে অংশ নেয়ার জন্যে সিলেটের ছয়টি আসনে কমপক্ষে দুই ডজন নেতা মাঠ চষে বেড়াচ্ছেন। এসব নেতা ছুটে যাচ্ছেন তৃণমূল কর্মীদের কাছে। অসহায় জনগোষ্ঠির পাশে দাড়াচ্ছেন। ওইসব নেতার তিনজন সফর সঙ্গি হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার। নির্বাচনকে সামনে রেখে ওই সফর অত্যন্ত গুরত্ব বহন করবে বলে জানিয়েছেন অনেকে।


ওইসব নেতাদের মধ্যে আছেন সিলেট-২ আসনের জন্যে সিলেট জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জগলু চৌধুরী। তিনি ২০১১ সাল থেকে ধারাবাহিকভাবে সিলেট জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদকের দায়িত্ব পেয়ে আসছেন। এর আগে তিনি ছিলেন সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি। ১৯৮৭ সালে তাজপুর কলেজে অধ্যায়নকালে ছাত্রলীগের তুখর নেতা হিসেবে নিজকে তুলে ধরেন। ওসমানীনগর ও বিশ^নাথ নিয়ে গঠিত সিলেট-২ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন করার জন্যে এবার তিনি মনোনয়ন চাইবেন তিনি।


প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর সঙ্গি আছেন ডা. এহতেশামুল হক চৌধুরী দুলাল। তিনি সিলেট দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ নিয়ে সিলেট-৩ আসন চষে বেড়াচ্ছেন দীর্ঘদিন ধরে। বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের মহাসচিব ও বাংলাদে আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপকমিটির সদস্য ডা. দুলাল দলের একজন প্রভাবশালী নেতা। কর্মীবান্ধবও বটে। প্রধানমন্ত্রীর সফর সঙ্গি হয়ে যুক্তরাষ্ট্রে যাওয়ার কারণে ডা. দুলালের ঘনিষ্ঠজনদের মধ্যে ব্যাপক আলোচনা হচ্ছে। অনেক নেতাকর্মী আশা করছেন ডা. দুলাল পুরোপুরি সবুজ সংকেত নিয়ে দেশে ফিরবেন।


প্রধানমন্ত্রীর সফর সঙ্গি হয়ে যুক্তরাষ্ট্রে গেছেন সাবেক ছাত্রনেতা সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান মাহফুজ। জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ নিয়ে গঠিত সিলেট-৪ আসনের গ্রাম থেকে গ্রামে দীর্ঘদিন চষে বেড়াচ্ছেন এডভোকেট মাহফুজ। এই আসন থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়নও চাইবেন তিনি। স্কুল জামানা থেকে ছাত্র রাজনীতি করা মাহফুজুর রহমান ১৯৯২ সালে সিলেট জেলা ছাত্রলীগের সদস্য পদ লাভ করেন। জেলা ছাত্রলীগের সহসভাপতির দায়িত্ব পান ১৯৯৭ সালে। ২০০৪ সালে সিলেট জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য হন তিনি। ২০০৯ সালে জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক হন। বর্তমান জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তিনি। কোম্পানীগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারি ছিলেন ২ বার। সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির সিনিয়র সহসভাপতি তিনি। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন দায়িত্বে আছেন এডভোকেট মাহফুজ। প্রধানমন্ত্রীর সফর সঙ্গি হওয়ায় এডভোকেট মাহফুজের বলয়ের কর্মীদের মধ্যে বইছে উল্লাস। অনেকে আশা করছেন এডভোকেট মাহফুজ ওই সফরের মধ্য দিয়ে সবুজ সংকেত পাবেন।

 


সম্পর্কিত খবর