রাজনীতি

প্রধান উপদেষ্টাকে ঈদের শুভেচ্ছা জানালেন তারেক রহমান

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল ১০টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের তার সচিব সাইফুল্লাহ পান্নার কাছে ঈদ শুভেচ্ছা কার্ডটি হস্তান্তর করেন বিএনপির যুগ্ম-মহাসচিব ও সাবেক এমপি শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। বিষয়টি জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

অপরদিকে একইদিন ঢাকায় বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সে তারেক রহমান-এর ঈদ শুভেচ্ছা কার্ড ইন্সপেক্টর জেনারেল বাংলাদেশ পুলিশ জনাব বাহারুল আলমের নিকট হস্তান্তর করেন সাবেক ডিআইজি খান সাঈদ হাসান।



সম্পর্কিত খবর