আন্তর্জাতিক

প্রেসিডেন্ট পদে লড়ছেন না শ্রীলঙ্কার বিরোধীদলীয় নেতা সাজিথ

 

আগামীকাল বুধবার (২০ জুলাই) শ্রীলঙ্কার প্রেসিডেন্ট পড়ে নির্বাচন হওয়ার কথা। এর আগেই জানা গেলো প্রেসিডেন্ট পদে লড়ছেন না শ্রীলঙ্কার বিরোধীদলীয় নেতা সাজিথ প্রেমাদাসা। যদিও জানা গিয়েছিল তিনি লড়াইয়ের মাঠে এগিয়ে ছিলেন।

শ্রীলঙ্কার পরবর্তী প্রেসিডেন্ট হওয়ার দৌঁড়ে থাকা প্রার্থী সাবেক সাংবাদিক ৬৩ বছর বয়সী দুল্লাস আলাহাপেরুমাকে সমর্থন দিয়েছেন তিনি।

অপেক্ষাকৃত কম পরিচিত হলেও ক্ষমতাসীন এসএলপিপির জ্যেষ্ঠ এ আইনপ্রণেতা সব হিসাবনিকাশ উল্টে দিতে পারেন বলে মনে করা হচ্ছে। জানা গেছে, এরই মধ্যে তিনি তার দলের সহকর্মীদের একটি অংশের মধ্যমণি হয়ে উঠেছেন।

সূত্র: কলম্বো গেজেট

 

 

 



সম্পর্কিত খবর