দেশের খবর

ফরিদপুরে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১

ফরিদপুরে গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীতগামী কনস্ট্রাকশন মিক্সার ট্রাকের সংঘর্ষে মো. মিলন (৩৮) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত সাতজন। আহতদের উদ্ধার করে ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

সোমবার (৯ ডিসেম্বর) দুপুর ১টার দিকে ফরিদপুর সদর উপজেলার ভুঁইয়াকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

এলাকাবাসী ও পুলিশ জানায়, ফরিদপুর থেকে মাগুরাগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসের সঙ্গে কনস্ট্রাকশনের একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মিলন নামে এক ব্যক্তি নিহত হন। আহত হন অন্তত সাতজন। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।  

ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন চৌধুরী বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।  

বায়ান্ন/প্রতিনিধি/একে



সম্পর্কিত খবর