শিক্ষাজীবন শেষ করে মানুষের কল্যানের জন্য কাজ করে যাচ্ছে ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার ছোলনা গ্রামের সুমন রাফি।
সুমন রাফি বোয়ালমারী জজ একাডেমির অবসরপ্রাপ্ত শিক্ষক শওকত মিয়া স্যারের ছোট ছেলে । ৩ ভাই বোনের মধ্যে সবার ছোট । সুমন রাফি জেলার বোয়ালমারী উপজেলার ছোলনা গ্রামের সম্ভান্ত্র মিয়া পরিবারে জন্মগ্রহণ করেন।
সোমবার (২ ডিসেম্বর )সকালে সুমন রাফির সাথে কথা হয় একটি চায়ের দোকানে। তিনি জানান, মানবতার সেবায় কাজ করতে তিনি আনন্দ পান। এলাকায় যেখানেই মানুষ সুবিধা বঞ্চিত, সমাজের গরিব, অসহায়, দুস্থ, বিপদগ্রস্ত, পঙ্গু, প্রতিবন্ধীদের বিপদের কথা জানতে কথা জানতে পারেন তখন ছুটে যায় বিপদগ্রস্ত মানুষের মাঝে। এমনকি আত্নকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছি। প্রায় ২০ বছর ধরে মানুষের সেবায় কাজ করে যাচ্ছি। তিনি স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছেও বেশ পরিচিত।
জানা যায়, ২০০২ সাল থেকে এখন পর্যন্ত প্রায় ত্রিশ- বত্রিশ হাজার মানুষ বিভিন্নভাবে উপকৃত হয়েছেন সুমন রাফির মাধ্যমে। প্রায় ছয়-সাত হাজার মানুষকে রক্তের ব্যবস্থা করে দিয়েছেন। কারও রক্তের প্রয়োজন হলেই ছুটে যান। নিজেও নিয়মিত রক্ত দিয়ে আসছেন। সাধ্য অনুযায়ী সমাজের অসহায়, হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে খাদ্য, বস্ত্র, চিকিৎসার ব্যবস্থা করে আসছেন। অসুস্থ পশুপাখিকে সুস্থ করে অবমুক্তও করে দেন। বোয়ালমারী উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, সরকারি জায়গায় প্রায় ২০ হাজার বনজ ও ফলদ বৃক্ষ রোপণ করেছেন।
অসহায় মানুষের মাঝে ঈদ উপহার, মসজিদ নির্মাণে সহযোগিতা, গরিবের মাঝে কম্বল ও মাংস বিতরণ, দুস্থ মানুষের ঘর নির্মাণ, যুবকদের ক্রীড়াসামগ্রী বিতরণ, প্রতিবন্ধী-মানসিক রোগীর চিকিৎসার ব্যবস্থা করা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বই প্রদান, হারানো শিশুদের উদ্ধারে সহায়তা, পঙ্গুদের মাঝে হুইল চেয়ার বিতরণসহ বিভিন্ন ধরনের কাজে তাঁর অংশগ্রহণের দৃষ্টান্ত রয়েছে।
এ প্রসঙ্গে সুমন রাফি বলেন, মানবতার সেবায় আমি এসব কাজ করছি একেবারেই বিনাস্বার্থে। আমার লক্ষ্য মানবতার কল্যাণে কাজ করা। রাজনীতি কিংবা জনপ্রতিনিধি হওয়ারও কোনো ইচ্ছা নেই। মানুষকে দেখানোর জন্যও এসব করি না। রক্তদানের পাশাপাশি নানা ধরণের সামাজিক কর্মকাণ্ড করে থাকি। যার মধ্যে বিভিন্ন মসজিদ, মাদ্রাসার উন্নয়ন,অসহায় মানুষের খাদ্য সামগ্রী নিজ তহবিল থেকে দান, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ইত্যাদি। যাদের দিকনির্দেশনা, অনুপ্রেরণা এবং সহযোগিতায় পথ চলার সাহস পেয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
উপকার ভোগীরা বলছেন, সুমন রাফি মানবিক বিভিন্ন মানবিক কাজের সাথে জড়িত মুমূর্ষু রোগীকে রক্ত দান, অসহায় মানুষকে বিনামূল্যে ঔষধ কিনে দেওয়া, মেধাবী শিক্ষার্থীদের বিনামূল্যে বই কিনে দেওয়া, পঙ্গুকে হুইলচেয়ার কিনে দেওয়া,অসহায় শীতার্ত মানুষের মাঝে গরম বস্ত্র বিতরণ করা বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে নগত টাকা সহ বিভিন্ন মানবিক কাজে এগিয়ে রাখেন সুমন রাফি।
বায়ান্ন/প্রতিনিধি/পিএ