সুনামগঞ্জের মদনপুর দিরাই রাস্তার পয়েন্টে বিশ্ব সন্ত্রাসী ইহুদীবাদী ইসরাইল কর্তৃক ফিলিস্তিনের নিরীহ মুসলামদের উপর বর্বর হামলার প্রতিবাদে এলাকাবাসী ও গাগলী খাদিমুল ইসলাম পরিষদ শান্তিগঞ্জ সুনামগঞ্জ'র' যৌথ উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ অক্টোবর) জুম'আর নামাজের পর সিলেট-সুনামগঞ্জ মহা সড়কে সভাপতি মদনপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা মামুনুর রশিদ'র সভাপতিত্বে, মাওলানা রমজান হোসাইন ও মাওঃ রশিদ আহমদ'র যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সুনামগঞ্জ জেলা জমিয়তের সেক্রেটারী মাওঃ তৈয়্যিবুর রহমান চৌধুরী, গাগলী খাদিমুল ইসলাম পরিষদ'র' সভাতি সাংবাদিক এমএম ইলিয়াছ আলী, শান্তিগঞ্জ উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওঃ নূরুল ইমান, আওয়ামীলীগ নেতা মুশাররফ হোসেন জাকির, এড. খালেদ তুষার, মাও.সাইফুল ইসলাম, হাঃ মাওঃ নোমান আহমদ, মাওঃ আং কাইয়ূম মাওঃ মাহমুদুল হাসান নাঈম, মাওঃ নাসরুজজামান মাওঃ ফারুক আহমদ মাওঃ আফজাল হোসাইন সাবেক মেম্বার সোয়াইদ আহমদ, আদর্শ ইয়াং জেনারেশন'র' সহ সভাপতি মাহবুব আহমদ মনু, আবুছালেহ জনি, কয়ছর আহমদ, অর্থ সম্পাদক সুজাত রহমান, গাগলী খাদিমুল ইসলামের সাংগঠনিক সম্পাদক হা,মাওঃ মামুন আহমদ, প্রচার সম্পাদক হাঃ ফখরুল ইসলাম, আতিকুর রহমান সহ প্রমুখ।