শীত আসলেই চোখে পড়ে ছিন্নমূল, অসহায় মানুষের হাড় কাঁপানো কষ্ট। এমন অসহায় দুঃস্থ ও ছিন্নমূল মানুষের মাঝে নিজস্ব অর্থায়নে একশত কম্বল বিতরণ করেছেন বালিয়ান ইউনিয়নের সায়তনতলার বিশিষ্ট ব্যবসায়ী প্যারিস সুইমিং পুলের মালিক মোঃ তাওহীদ ইসলাম।
রোববার (২৬ জানুয়ারি) সকাল ১১টায় ফুলবাড়িয়া পৌরসভায় গার্লস স্কুল রোড ৩নং ওয়ার্ডে এই কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়। এর আগে তিনি বালিয়ান ইউনিয়নের সায়তানতলায় কম্বল বিতরণ করেন। দীর্ঘদিন ধরে তিনি মসজিদ মাদ্রাসা,এতিম, অসহায় দুস্থ মানুষের মাঝে ঘরবাড়ি,টিউবওয়েল, নগদ অর্থ, খাদ্য বিতরণ ও চিকিৎসায় অক্ষম গরীব অসহায় মানুষের মাঝে সুচিকিৎসার জন্য নগদ অর্থ প্রদান করে আসছিলেন।
এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক আব্দুল হালিম (কালের কন্ঠে) মোঃ রফিকুল ইসলাম (ঢাকা প্রতিদিন),শামীম আহমেদ নিলু (মানব কন্ঠ), মির্জা মোঃ মনজুরুল হক (ময়মনসিংহ প্রতিদিন), মোঃ হাবিবুল্লাহ হাবিব (খোলা কাগজ), মোঃ আজিজুল ইসলাম (আলোকিত সকাল), মোবারক হোসেন (প্রতিদিনের কাগজ) ও আলফা কোচিং সেন্টারের পরিচালক আবদুল হামিদ হাফেজ মোঃ নাজমুল ইসলাম সহ অন্যান্য ব্যক্তিবর্গ।
বায়ান্ন/প্রতিনিধি/এসএ