বলিউডে প্রতিভাবান অভিনেতাদের যথাযথ মূল্যায়ন করা হয় না বলে মন্তব্য করেছেন অভিনেতা মনোজ বাজপেয়ী। তার মতে, একই ধরনের চরিত্রে বারবার অভিনয়ের সুযোগ দেওয়ার কারণে অনেক অভিনেতা নিজেদের অভিনয়দক্ষতা পুরোপুরি তুলে ধরতে পারেননি।
এতে অনেক প্রতিভাবান শিল্পী যথাযথ স্বীকৃতি ছাড়াই হারিয়ে গেছেন।
নতুন নেটফ্লিক্স সিনেমা ‘গাজাব রাত’-এর প্রচারে সম্প্রতি এ বিষয়ে কথা বলেন মনোজ। জুমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, বলিউডে অভিনেতাদের নির্দিষ্ট ধরনের চরিত্রে আটকে রাখার প্রবণতা রয়েছে। এতে তাদের অভিনয়ের বিভিন্ন দিক প্রকাশের সুযোগ সীমিত হয়ে পড়ে।
মনোজ বলেন, ‘এই ইন্ডাস্ট্রিতে একই ধরনের চরিত্রে আটকে রেখে আমরা অনেকের প্রতিভা নষ্ট করেছি। পর্দায় তাদের চরিত্র, কাজের পরিবেশ এবং তাদের সঙ্গে করা আচরণের মাধ্যমে অনেক প্রতিভাবান অভিনেতাকে কার্যত গুরুত্বহীন করে দেওয়া হয়েছে। তাদের অনেকে কোনো স্বীকৃতি ছাড়াই হারিয়ে গেছেন।’
আরো পড়ুন
ঐশ্বরিয়ার হাত ছোঁয়ায় সালমানকে বকেছিলেন বানসালি
ঐশ্বরিয়ার হাত ছোঁয়ায় সালমানকে বকেছিলেন বানসালি
নিজের অভিনয়জীবন নিয়েও আক্ষেপের কথা জানান এই অভিনেতা।
তার দাবি, এখন পর্যন্ত তার অভিনয়ক্ষমতার মাত্র ২৫ শতাংশ কাজে লাগানো হয়েছে। নিজের ভেতরে এখনো অনেক কিছু করার তাগিদ রয়েছে বলেও জানান তিনি।
মনোজ বলেন, ‘আমি সব সময় বলে এসেছি, আমার অভিনয়ক্ষমতার মাত্র ২৫ শতাংশ ব্যবহার করা হয়েছে। আরো অনেক কিছু করার আছে। তবে এটাকে একজন অভিনেতার আকাঙ্ক্ষা বা কাজের ক্ষুধাও বলা যায়।