দেশের খবর

বাঁশখালীতে আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

বাঁশখালীতে সাবেক এমপি আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরীসহ বিএনপি নেতাকর্মীদের উপর হামলাকারী আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেপ্তার ও আটক সেলিম মেম্বারকে জামিন না দেওয়ার দাবিতে এক মানববন্ধন বুধবার (২৫ জুন) দুপুরে বাঁশখালী আদালত ভবনের সামনে অনুষ্ঠিত হয়।
সরল ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী উপজেলা যুবদল নেতা মোহাম্মদ সিরাজের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোহাম্মদ ছগির তালুকদার, বিএনপি নেতা মাহমুদউল্লাহ প্রমুখ।
মানববন্ধন থেকে অবিলম্বে বাঁশখালীতে বিভিন্ন অপরাধ ও অপকর্মে জড়িত থাকা আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারের দাবি জানান। একই সাথে ২০১৮ সালে নির্বাচনী প্রচারণা চলানোর সময় সাবেক প্রতিমন্ত্রী ও সাবেক এমপি জাফরুল ইসলাম চৌধুরীর উপর হামলাকারী সেলিম মেম্বারকে জামিন না দেওয়া এবং অপর হামলাকারী আওয়ামী লীগের সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানান।


সম্পর্কিত খবর