খবর প্রতিদিন

বাংলাদেশ উন্নয়নশীল রাষ্ট্রে পরিনত হয়েছে- বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী

প্রধানমন্ত্রীর দেয়া উপহার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল, কৃষকের মাঝে মাসকালাই প্রণোদনা কার্যক্রমের আওতায় বিনামূল্যে সার ও বীজ, মৎস্য
অধিদপ্তর কর্তৃক রাজস্ব বাজেটের আওতায় উন্মুক্ত ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে
অবমুক্তকরণের লক্ষ্যে পোনামাছ এবং সংশোধিত উন্নয়ন বাজেটের আওতায় সংসদ সদস্যের অনুকূলে প্রাপ্ত বরাদ্দ থেকে উপজেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে
ঢেউটিন ও জেনারেটর বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ
সরকারের বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী এডভোকেট আলহাজ্ব মোঃ মাহবুব আলী বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার বদ্ধপরিকর, তারা এখন কোন অংশেই পিছিয়ে নেই, সরকার তাদের
সর্বাধিক সহযোগিতা করছে। কৃষি প্রণোদনায় সরকার পর্যাপ্ত গুরুত্ব সহকারে
দেখছে, কৃষকরা যাতে কৃষি কাজে স্বাবলম্বী হয়। বাংলাদেশ পিছিয়ে থাকবে না,
উন্নয়নশীল রাষ্ট্রে পরিনত হয়েছে। সোমবার (১৮ সেপ্টেম্বর) চুনারুঘাট
উপজেলা পরিষদ হলরুমে উল্লেখিত বিষয়ের উপর বিতরণী অনুষ্ঠানে উপজেলা
নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক এর সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্লাবন পালের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফর রহমান মহালদার, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আবিদা খাতুন, পৌর মেয়র মোঃ সাইফুল ইসলাম রুবেল, চুনারুঘাট থানার ওসি রাশেদুল হক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: আনোয়ার আলী, পৌর আওয়ামিলীগের সভাপতি মো: আবু তাহের মিয়া মহালদার, ইউপি
চেয়ারম্যান আব্দালুর রহমান আবদাল, মুহিতুর রহমান রুমন ফরাজি, মোস্তাফিজুর
রহমান রিপন, সাবেক ইউনিয়ন চেয়ারম্যান শামসুজ্জামান শামীম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মাহিদুল ইসলাম, চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি মোঃ জামাল হোসেন লিটন, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব জিল্লুল কাদির লস্কর রিমন, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহজাহান সামী, সাধারণ সম্পাদক সায়েম তালুকদার প্রমুখ। এছাড়াও উপকারভোগীসহ প্রশাসনের
কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।


সম্পর্কিত খবর