দেশের খবর

বাউফলে জমি সংক্রান্ত বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, আহত-১০

বাউফলে জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। আজ বুধবার  উপজেলার কালাইয়া ইউপির ৬ নম্বর ওয়ার্ড এলাকার মৃধা বাড়িতে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন , রাহিমা বেগম (৪৫), তাইয়েবা (২), উর্মি (১৯) ও তানিয়া (২২) মস্তফা মৃধা (৫০), ফেরদৌস বেগম (৩৭), যুবায়ের হোসেন (১৫), হাফসা জাহান মিতু (১৮), দুলাল মৃধা (৫৫), মেহেদী হাসান (২৫)
আহতদের মধ্যে অবস্থা গুরুতর হওয়ায় মস্তফা মৃধা ও তার স্ত্রী ফেরদৌস বেগমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) প্রেরণ করা হয়েছে। অন্যদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।
আহতদের কয়েকজন জানায়,  দীর্ঘদিন থেকে জমি সংক্রান্ত বিরোধ চলছিল আপন দুই ভাই মস্তফা মৃধা ও দুলাল মৃধার। এ নিয়ে শালিস বৈঠকও চলমান ছিল। সকালে দুই ভাইয়ের মধ্যে কথাকাটাকাটি থেকে সংঘর্ষে জড়ায় উভয় পক্ষ। এ সময় দায়ের কোপ ও লাঠিসোটার আঘাতে আহত উভয় পক্ষের ১০ জন।  
এ ব্যাপারে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আকতারুজ্জামান সরকার জানায় উভয় পক্ষের লোকজন হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনী ব্যবসথা নেয়া হবে। 


সম্পর্কিত খবর