'দুর্নীতিকে না বলুন'—এই স্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর বাউফলে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নবনির্বাচিত সদস্যদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) বেলা ১১টার সময় উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কালাইয়া ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং বাউফল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. এনায়েত হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দশমিনা ডলি আকবর মহিলা কলেজের অধ্যক্ষ ও কমিটির সহ-সভাপতি মো. সোহরাব হোসেন, ধানদী কামিল মাদ্রাসার অধ্যক্ষ ও সহ-সভাপতি ড. মো. হাবিবুল্লাহ, বাউফল প্রেসক্লাবের সভাপতি ও কমিটির সাধারণ সম্পাদক মো. জলিলুর রহমান, চরআলগী রশিদিয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপার ও সদস্য মোহাম্মদ ফারুক হোসাইন, ডা. ইয়াকুব শরিফ ডিগ্রি কলেজের প্রভাষক ও সদস্য আসমা বেগম, কনকদিয়া স্যার সলিমুল্লাহ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও সদস্য মোসা. নার্গিস আক্তার, ধুলিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও সদস্য এস এম জহিরুল ইসলাম। এছাড়া বাউফল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক ডা. মো. জসীম উদ্দিন এবং বাউফল প্রেসক্লাবের সদস্য মো. মাইনুদ্দীন জিপু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠিত সভায় সভাপতিসহ সকল সদস্য অঙ্গীকার ব্যক্ত করেন যে তাঁরা নিজেরা সকল প্রকার দুর্নীতির ঊর্ধ্বে থেকে বাউফল উপজেলাকে একটি দুর্নীতিমুক্ত উপজেলা গড়ার সহায়ক হিসেবে কাজ করে যাবেন।