কুমিল্লা উত্তর জেলা বিএনপি ও চান্দিনা উপজেলা বিএনপির আমৃত্য সাবেক সভাপতি এবং উপজেলা চেয়ারম্যান মরহুম খোরশেদ আলমের ৭ম মৃত্যু বার্ষিক উপলক্ষে স্মরণ সভা ও দোয়ার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জানুয়ারি) বিকালে চান্দিনার দোল্লাই নবাবপুর আহসান উল্লাহ উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এ অনুষ্ঠান আয়োজিত হয়।
চান্দিনা উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ডাঃ মোঃ সাইফুল্লাহ বাপ্পির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুমিল্লা উত্তর জেলা শাখার আহ্বায়ক মোঃ আক্তারুজ্জামান সরকার। প্রধান বক্তা হিসাবে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুমিল্লা উত্তর জেলা শাখা সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সী,বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল চান্দিনা উপজেলা আহ্বায়ক ও কুমিল্লা উত্তর জেলা যুগ্ম আহ্বায়ক মোঃ আতিকুল আলম শাওন। এসময় বক্তারা মরহুম খোরশেদ আলমের জীবদ্দশায় তাঁর নানা কর্মময়ের সুফল ও বর্ণাঢ্য জীবন নিয়ে আলোচনা করেন। এছাড়া দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও তারেক জিয়ার সুস্বাস্থ্য কামনা করা হয়।
অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন চান্দিনা উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ কামাল হোসেন মুন্সী।
বায়ান্ন/এসএ