দেশের খবর

বোয়ালমারীতে মানবতার হাত বাড়িয়ে দিলেন সুমন রাফি

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চর দৌতরকাটি গ্রামের প্রতিবন্ধী  মো: আবুল কালাম আজাদ (৫২)কে কর্মসংস্থান সৃষ্টির জন্য  দোকানের পণ্য কিনে দিলেন রক্তযোদ্ধা নামে খ্যাত  সুমন রাফি। 

 

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকালে বোয়ালমারী একটা দোকান থেকে বিভিন্ন  পন্য কালাম আজাদের হাতে তুলে দেন মানবতার ফেরিওয়ালা  সুমন রাফি।

 

স্থানীয়দের মতে আবুল কালাম আজাদ ২০০৬ হৃদরোগে আক্রান্ত হয়ে  মানবতার মানবতার জীবন যাপন করেন। ২০২০ সালে করোনা সময় আবুল কালাম আজাদের খোঁজ পেয়ে মানবতার হাত বাড়িয়ে দেন সুমন রাফি। বিভিন্ন সময় নগদ অর্থ, ঔষধ কিনে দিয়ে আবুল কালাম আজাদের পাশে থাকে মানবতার পরিচয় দিয়েছে সুমন রাফি। 

 

আবুল কালাম আজাদের স্ত্রী বলেন, আমার স্বামীর অসুস্থ হলে সুমন রাফি ভাই খোঁজ পেয়ে আমাদের বিভিন্ন সময় সাহায্যর হাত বাড়িয়ে দিয়েছেন। আজ দোকানটি প্রসারিত করার জন্য দোকানের বিভিন্ন পণ্য কিনে দিলেন। আমি তার মঙ্গল ও দীর্ঘায়ু কামনা করি 

 

আবুল কালাম আজাদ পন্য পেয়ে বলেন, সুমন ভাই  আমাকে বিভিন্ন সময় নগদ অর্থ, ওষুধ কিনে দিয়েছেন । আমি সুমন ভাই এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। 

 

রক্ত যোদ্ধা নামে খ্যাত সুমন রাফি বলেন, কোভিড-১৯ করোনার সময় থেমে ছিলনা স্বেচ্ছাসেবী কর্মকান্ড,সেই সময় স্টক রোগী আবুল কালাম আজাদ ভাই এর সন্ধান পেয়ে উপজেলার চর দৌতরকাটি গ্রামে গিয়ে নগদ অর্থ, ঔষধ দিয়ে সহযোগিতার করার চেষ্টা করি ।ভবিষ্যৎ আমার এ কার্যক্রম অব্যাহত থাকবে। 



সম্পর্কিত খবর