আইপিএলে বল হাতে ঝড় তুলেছিলেন। সেই পারফরম্যান্সেই চার বছর পর ফিরেছিলেন জাতীয় দলে।
কিন্তু প্রত্যাবর্তনটা হলো বিবর্ণ। নিউজিল্যান্ডের বিপক্ষে ৪ ম্যাচে মাত্র এক উইকেট।
অভিজ্ঞ পেসার ভুবনেশ্বর কুমারের এমন পারফরম্যান্সে হতাশ রবিচন্দ্রন অশ্বিন। ভারতের সাবেক অফস্পিনারের মতে, জাতীয় দলে ভুবনেশ্বরের ফেরার পথ কঠিন হয়ে গেছে।
এমনকি বন্ধও হয়ে যেতে পারে ভারতের দরজা।
নিজের ইউটিউব চ্যানেলে ভুবনেশ্বরের পারফরম্যান্স নিয়ে কথা বলেছেন অশ্বিন। বিশ্বকাপজয়ী স্পিনার বলেছেন, ‘ভালো বোলিং করতে পারেনি ভুবনেশ্বর। নিজের ফর্মের প্রমাণ দিতে পারেনি।
আইপিএলের পারফরম্যান্স আর এখানে (নিউজিল্যান্ড সিরিজে) তার বোলিংয়ের মধ্যে আকাশ-পাতাল পার্থক্য ছিল। আমার মনে হয়, এই অধ্যায় হয়তো শেষ। তার পক্ষে ফিরে আসা খুব কঠিন।’
২০২৬ আইপিএলে ১৬ ম্যাচে ২৮ উইকেট নিয়েছিলেন ভুবনেশ্বর। টুর্নামেন্টের অন্যতম সেরা বোলারও ছিলেন তিনি।