বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম মিথ্যা মামলা দিয়ে জিয়া পরিবারকে ধংস করার পরিকল্পনা করছিল স্বৈরাচার শেখ হাসিনা ও তার দোসররা বলে মন্তব্য করছেন বিএনপির কেন্দ্রীয় তথ্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।
সোমবার সাতক্ষীরার কলারোয়া উপজেলা ও পরে বিএনপিসহ তার অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ মন্তব্য করেন। এরপর বেলা ১১টায় কলারোয়া পৌর অডিটারিয়ামে এক সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হাবিবুল ইসলাম হাবিব বলেন, খালদা জিয়া দীর্ঘ ১৫ বছর আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে কথা বলেছেন, সংগ্রাম করেছেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রিয় নেতা তারেক রহমান ৮ হাজার কিলামিটার দূর থেকে সমগ্র বিএনপি ও তার অঙ্গ সহযাগী সংগঠনক সংগঠিত করত সক্ষম হয়েছেন।
নেতাকর্মীদের ধৈর্য্য ধরে দলীয় কার্যক্রম চালিয়ে যাওয়ার নির্দশনা দিয়ে তিনি আরও বলেন, বিএনপির কোন নেতাকর্মীর মধ্য স্বৈরাচারী মনোভাব থাকলে তাকে বিএনপি থেকে বিতাড়িত করা হবে। আগামী নির্বাচন দলীয় নেতাকর্মীদের সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শালিশ বিচারের নাম দলবাজ, চাঁদাবাজি করা যাবে না। এমনকি কোন শালিস বৈঠক না করারও নির্দেশনা দেন তিনি।
উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন, সহ-সভাপতি সাবক অধ্যক্ষ রইছ উদ্দীন, কলারোয়া পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব কামরুল হাসন, সাধারণ সম্পাদক শখ শরিফুজ্জামান তুহিন, উপজলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক সাবক অধ্যক্ষ আবু বকর সিদ্দিক, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদর বাচু, বিএনপি নতা তাফাজ্জল হাসন সটু, উপজলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক তামিম আজাদ মরিন, বিএনপি নতা এম এ রব শাহিনসহ প্রমুখ।
এর আগে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধ একটি বিক্ষোভ মিছিল কলারোয়া উপজেলা পরিষদের সামন থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভায় গিয়ে শেষে হয়।
বায়ান্ন/প্রতিনিধি/একে