সরকারের পদত্যাগ ও আজ্ঞাবহ নির্বাচন কমিশনের একতরফা নির্বাচনের ঘোষিত অবৈধ তফসিল বাতিল করে নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের দাবিতে বিক্ষোভ করেছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)।
রবিবার ১৯ নভেম্বর ২০২৩ইং, বিকেল ৩টার সময় শহরের চৌমুহনায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট'র জেলা সাধারণ সম্পাদক রাজিব সূত্রধরের সঞ্চালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় পুলিশ বাঁধা দিলে সমাবেশ সংক্ষিপ্ত করেন তারা।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্য দেন, সংগঠনটির জেলা সমন্বয়ক এডভোকেট মঈনুর রহমান মগনু। সমাবেশে পুলিশী বাঁধার তিব্র নিন্দা জানিয়ে মগনু বলেন, নিশি ভোটের আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ঠিকে থাকতে আবারও একতরফা নির্বাচনের আয়োজন করেছে। সকল দলের অংশগ্রহণ নিশ্চিত না করেই নির্বাচন কমিশন ৭ জানুয়ারি নির্বাচনের তারিখ নির্ধারণ করে তফসিল ঘোষণা করলো। সকল বিরোধী দলের দাবি ছিলো একটা নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে, কোন দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে না।
তিনি বলেন, সিন্ডিকেটের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি পাচ্ছে এ নিয়ে সরকারের কোন মাথাব্যথা নাই। সরকারের মাথাব্যথা বিরোধী দল এবং মত দমন করা। আর ক্ষমতায় ঠিকে থাকতে সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনকে নিজের আজ্ঞাবহ প্রতিষ্ঠানে রূপায়িত করছে।
মঈনুর রহমান মগনু আরও বলেন, দমন-পীড়ন, নির্যাতন বন্ধ করে এবং অবৈধ তফসিল বাতিল করে নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন আয়োজন নিশ্চিত করার দাবী।