টপ নিউজ

যিনি সীমালঙ্ঘন করবেন, জনগণ তাকে ক্ষমা করবে না : জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, যিনি বা যারা সীমা লঙ্ঘন করবেন তাদের জনগণ অতীতেও ক্ষমা করেনি, এবারও করবে না। অতীত নিয়ে আমরা আর কামড়াকামড়ি করতে চাই না, আর জাতিকেও আমরা বিভক্ত করতে চাই না। আমরা সবাই মিলেমিশে সামনে এগোতে চাই।

বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর উত্তর কাফরুল এলাকায় ঢাকা–১৫ আসনে নিজের নির্বাচনী জনসংযোগ শুরুর আগে এ কথা বলেন তিনি।

 

 

নিজ আসনের প্রতিদ্বন্দ্বীকে উদ্দেশ্য করে জামায়াত আমির বলেন, আমার একজন প্রতিদ্বন্দ্বী এখানে আছেন। আছেন অনেকেই, তবে একজন বিশেষ প্রতিদ্বন্দ্বী আছেন। তাকে আমি ওয়েলকাম করি। আসেন ময়দানে, আমরা সবাই আমাদের প্রচার নিয়ে যাই; সুন্দরভাবে, ভদ্রভাবে, শান্তভাবে, সুশৃঙ্খলভাবে।

 

 

সবাই সবাইকে সম্মান করি এবং যার যার কথা আমরা জগণের কাছে ছড়িয়ে দিই। আস্থাটা আমরা জনগণের ওপর রাখি। আস্থার ভার নিজের হাতে না নিই। জনগণ যাকে পছন্দ করবে, আমরা সবাই মিলে তাকে পছন্দ করব এবং তাকে ওয়েলকাম করব।

 



সম্পর্কিত খবর