লক্ষ্মীপুরের রায়পুরে অসহায় ও দুস্থ মানুষের মাঝে প্রবাসী কল্যাণ তহবিল থেকে ১৫ পরিবারকে ঢেউটিন, ছাগল ও খাদ্য বিতরণ করা হয়েছে। শনিবার চর মোহনা ইউনিয়ন ৮নং ওয়ার্ড প্রবাসী কল্যাণের উদ্যোগে চর মোহনা গ্রামের হক্কানী মসজিদের সামনে এ অনুদান বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মাওলানা নুর নবী, হক্কানী মাদ্রাসার সভাপতি হজী তাহের আলী, হক্কানী মসজিদের ইমাম মাওলানা শামছুর রহমান, সংগঠনের সদস্য মিলাদ হোসেন, মাওলানা সামছুর রহমান, মুরাদ হোসেন, মাওলানা মেজার উদ্দিন ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।
৮ নং ওয়ার্ড প্রবাসী কল্যাণের উদ্যোগে ইউনিয়নের বিভিন্ন অসহায়, দুঃস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে, ৯০পিস ঢেউটিন, ছাগল ও খাদ্য সামগ্রীসহ আর্থিক সহায়তা তুলে তুলে দিয়ে এ অনুদান প্রদান করা হয়। এ সময় অনুদানপ্রাপ্তরা প্রবাসী কল্যাণ প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং প্রবাসীদের জন্য দোয়া করেন।