দেশের খবর

রূপগঞ্জে অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রায় ১ হাজার ফুট অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। 

সোমবার (২ ডিসেম্বর) দুপুরে তিতাস গ্যাসের উপ-সহকারী প্রকৌশলী মো.শাহীনুজ্জামান নেতৃত্বে তারাবো পৌরসভার সাইনবোর্ড এলাকায় এ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এসময় হুইস পাইপ দিয়ে নেয়া কয়েকটা বাসাবাড়ীর লাইনও বিচ্ছিন্ন করা হয়। 

বিচ্ছিন্ন অভিযানে উপস্থিত ছিলেন- তিতাস গ্যাস জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি ফয়েজ আহম্মেদ লিটন, কার্যকরী সভাপতি মো.সাদেকুর রহমান, ওয়াজেদ মিয়া, লিয়াকত আলী, বশির আহমেদ’সহ আরও অনেকে।

এসময় জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি ফয়েজ আহম্মেদ লিটন বলেন, তারাবো পৌরসভার সাইনবোর্ড এলাকায় নিম্নমানের পাইপ দিয়ে নেয়া প্রায় এক হাজার ফুট অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছি। সাথে কয়েকটা বাসাবাড়ীতে হুইস পাইপ দিয়ে নেয়া সংযোগ বিচ্ছিন্ন করা হয়। নিম্নমানের পাইপ দিয়ে নেয়া এ সংযোগগুলো থেকে যেকোন সময় বড় ধরনের দুর্ঘটনা হতে পারে। 

এ বিচ্ছিন্ন অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি।

বায়ান্ন/প্রতিনিধি/একে



সম্পর্কিত খবর