নারায়ণগঞ্জের রূপগঞ্জে অস্ত্র কেনা-বেচা করার সময় আমির হামজা(২০) ও মোঃ হামিম (২৪) নামে দুই ব্যক্তিকে আটক করেছে রূপগঞ্জ থানা পুলিশ।
শনিবার (৮-মার্চ) বিকেলে গোপন সংবাদের ভিক্তিতে অভিযান পরিচালনা করে মুড়াপাড়া ইউনিয়নের মাহমুদাবাদ স্কুল এর সামনে থেকে অস্ত্র কেনা-বেচার তাদের আটক করা হয়।
আটককৃতদের কাছ থেকে ২টি বিদেশি পিস্তল ২ ম্যাগাজিন ও ০৮ রাউন্ড গুলি উদ্ধার হয়।
আটককৃত হলেন, আমির হামজা(২০) মুড়াপাড়া ইউনিয়নের ব্রামনগাঁও এলাকার আনোয়ার হোসেন ও মোঃ হামিম(২৪) একই এলাকার মৃত হজরত আলী ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী।
এ সময় তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অস্ত্র কেনা -বেচার সময় দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। আইনগত পদক্ষেপ চলমান রয়েছে। আমাদের এ সকল অভিযান অব্যাহত থাকবে।
বায়ান্ন/আরএস