জাতীয়

লক্ষ্মীপুরে সয়াবিন না পৌছিয়ে, চালক - হেলপার বিক্রি করে দিয়েছে নোয়াখালীত,আটক -৩

 
চাঁদপুর থেকে ছিনতাই হওয়ায় ১৮ টন সয়াবিন নোয়াখালীর মাইজদী এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। এ সময় ৩ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ। শুক্রবার ছিনতাই হওয়া সয়াবিন মডেল থানায় নিয়ে আসা হয়।
 
জানা গেছে, বরিশাল মুলাদীর থেকে ১৮ টন সয়াবিন নৌপথে চাঁদপুর আসার পর ট্রান্সপোর্টের মাধ্যমে একটি ট্রাকের লোড করে লক্ষ্মীপুর বিসিকে পাঠানো হয়। ট্রাকচালক ও হেলপার সেই মাল বিসিকে না নিয়ে মাইজদী জনৈক এক ব্যবসায়ীর কাছে ৪ লাখ টাকায় বিক্রি করেন। মাল বিক্রির টাকা নিতে গেলে স্থানীয় ব্যবসায়ীরা তিনজনকে আটক করে পুলিশে খবর দেয়।
 
 
পরে চাঁদপুর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুজন কান্তি বড়ুয়া ঘটনাস্থলে গিয়ে ছিনতাই হওয়া সয়াবিন উদ্ধারসহ ৩ জনকে গ্রেফতার করে।
 
পুলিশ জানায়, এর পূর্বেও চাঁদপুর থেকে বেশ কয়েকটি ট্রাকসহ মাল ছিনতাই হওয়ার ঘটনা ঘটে।
 
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রশিদ জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে আদালতে সোপর্দ করা হচ্ছে। এর সঙ্গে যারা জড়িত রয়েছে তাদেরকে আইনের আওতায় আনা হবে।
 
 
 
 
   


সম্পর্কিত খবর