দেশের খবর

লোহাগাড়ায় ছাত্রীদের ইভটিজিং , ২ যুবক এক মাসের কারাদণ্ড

চট্টগ্রামের লোহাগাড়ায় উপজেলার আমিরাবাদে সুখছড়ি উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের ইভটিজিং করার অপরাধে দুই যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থ দণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
 
বুধবার (২৭ আগস্ট)  সকাল ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম এ দণ্ডাদেশ দেন।
 
দণ্ডপ্রাপ্ত হলেন -  উপজেলার কলাউজান ইউনিয়নের ৩নং ওয়ার্ডের রসুলাবাদ পাড়ার আবু তাহেরের পুত্র এয়াকুব(২০) এবং একই এলাকার মৃত খলিলুর রহমানের পুত্র রায়হান( ১৮)।
 
সুখছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, সুখছড়ি কামার দিঘীর সাইনবোর্ড এলাকায়  ছাত্রীরা বিদ্যালয়ে যাওয়া-আসার সময় অভিযুক্ত  দুইজনে উত্ত্যক্ত করে আসছিল। স্থানীয়রা তাদের দুজনে ধরে স্কুলে নিয়ে আসে। আমি উপজেলা নির্বাহী অফিসার ও থানা প্রশাসনকে অবগত করি। 
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  মো. সাইফুল ইসলাম বলেন, প্রধান শিক্ষকের অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থলে গিয়ে সত্যতা পায়। পরে তাদের দুজনকে  ভ্রাম্যমাণ আদালতে ১ মাসের সাজা ও ৫ হাজার জরিমানা প্রদান করা হয়।


সম্পর্কিত খবর