খবর প্রতিদিন

শান্তিগঞ্জে দরগাপাশা আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

বিএনপির সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে উন্নয়ন ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ( ০২ নভেম্বর) বিকালে শান্তিগঞ্জ উপজেলার ছয়হাড়া পয়েন্টে শান্তি সমাবেশে অনুষ্ঠিত হয়।

সমাবেশে উপজেলার দরগাপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মনির উদ্দীন'র সভাপতিত্বে, সাধারণ সম্পাদক আবু খালেদ চৌধুরী রুবেল'র পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, সাধারণ সম্পাদক ও পরিকল্পনা মন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব হাসনাত হোসেন।

এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য আতাউর রহমান,  উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সেলিম রেজা, ত্রাণ বিষয়ক সম্পাদক আবদাল হোসেন, সদস্য সালেহ আহমদ হীরা সহ প্রমূখ ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ ।



সম্পর্কিত খবর