খবর প্রতিদিন

শান্তিগঞ্জ প্রেসক্লাবের মাসিক সভা

 
 
সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার মূলধারার সাংবাদিকদের স্বারক প্রতিষ্ঠান শান্তিগঞ্জ প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
 
রবিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে শান্তিগঞ্জ প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে প্রেসক্লাবের সভাপতি কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ'র সভাপতিত্বে, সাধারণ সম্পাদক সোহেল তালুকদার'র সঞ্চালনায় সভার অনুষ্ঠিত হয়।
 
সভায় বক্তব্য রাখেন, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমেদ, অর্থ সম্পাদক ইয়াকুব শাহরিয়ার, দপ্তর সম্পাদক এম এম ইলিয়াছ আলী, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জামিউল ইসলাম তুরান, কার্যকরী কমিটির সদস্য নাহিদ আহমেদ, নোহান আরেফিন নেওয়াজ।
সভায় শান্তিগঞ্জ প্রেসক্লাবের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। 


সম্পর্কিত খবর