দেশের খবর

সখীপুরে বিএনপি-কৃষক শ্রমিক জনতা লীগের মধ্যে সংঘর্ষ

টাঙ্গাইলের সখীপুরে তালতলা চত্বরে উপজেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে কৃষক শ্রমিক জনতা লীগের কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরে বাসস্ট্যান্ড এলাকায় সংঘর্ষে জড়িয়ে দুই পক্ষের অন্তত পাঁচজন আহত হন। পরে স্থানীয় পুলিশ ও সেনাবাহিনীর সহায়তা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

প্রত্যক্ষদর্শী ও নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, সোমবার (৯ডিসেম্বর) সকাল ১১টার দিকে কৃষক শ্রমিক জনতা লীগ মিছিল নিয়ে তালতলা চত্বরে আসার চেষ্টা করে। এদিকে উপজেলার বিভিন্ন পর্যায়ের বিএনপি নেতাকর্মীরা সকাল থেকেই তালতলা চত্বরে অবস্থান করছিল। এসময় কৃষক শ্রমিক জনতা লীগের মিছিলটি পোস্ট অফিসের সামনে এলে বিএনপি নেতাকর্মীদের বাঁধার মুখে পড়ে। পরে উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় স্থানীয় পুলিশ ও সেনাবাহিনীর সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

উল্লেখ্য, গত ৭ ডিসেম্বর (শনিবার) কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা কাদের সিদ্দিকী তার বাসভবনে বর্ধিত সভায় উপজেলা বিএনপির কর্মীদের কটাক্ষ করে বক্তব্যে দিলে তার প্রতিবাদে উপজেলা বিএনপির সভাপতি সাজাহান সাজুর অশালীন বক্তব্যের অভিযোগ এনে কৃষক শ্রমিক জনতা লীগের নেতাকর্মীরা সোমবার সকালে একটি মিছিল করার চেষ্টা করেছিল।

এ বিষয়ে সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণে সকাল থেকে অলিগলিতে তিনিসহ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।

বায়ান্ন/প্রতিনিধি/একে



সম্পর্কিত খবর