জাতীয়

সম্রাটের উন্নত চিকিৎসা দরকার : বিএসএমএমইউ

 

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাঈল চৌধুরী সম্রাটের উন্নত চিকিৎসা দরকার বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নজরুল ইসলাম খান।

সোমবার (১৬ মে) তিনি এ তথ্য জানান।

নজরুল ইসলাম খান বলেন, যুবলীগ নেতা সম্রাটের চিকিৎসার বিষয়ে বোর্ড মিটিং হয়েছে। সেখানে সিদ্ধান্ত হয়েছে তার উন্নত চিকিৎসা দরকার। তার চিকিৎসা দেশেও হতে পারে বিদেশিও হতে পারে।

 

 

 



সম্পর্কিত খবর