অপারেশন ‘ডেভিল হান্ট’এর বিশেষ অভিযানের অংশ হিসেবে সাতক্ষীরার শ্যামনগরে কোস্ট গার্ড ও যৌথ বাহিনী যৌথ অভিযানে একটি একনালা বন্দুক, বিপুল সংখ্যাক দেশীয় অস্ত্র সহ দুই বনদস্যু কে আটক করা হয়েছে। রোববার ৯ ফেব্রুয়ারি দিবাগত রাতে শ্যামনগর উপজেলার চকবারা বাজার সংলগ্ন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটকৃত হচ্ছেন, উক্ত এলাকা হতে আব্দুল হাকিম গাজি (৬৮) ও তার ছেলে মোঃ হাফিজুর রহমান গাজি (২৫) ।
সোমবার (১০ ফেব্রুয়ারি) সোমবার দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য জানান।
তিনি জানান, আটককৃত ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে চকবারা বাজার সংলগ্ন নদীতে তাদের কাঠের বোটে বিশেষ কৌশলে লুকায়িত অবস্থায় ১টি অবৈধ দেশীয় একনালা পাইপ গান ও ১৬ টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তিরা সুন্দরবনে ডাকাতদের সহযোগিতা করতো বলে জিজ্ঞাসাবাদে জানা যায়। উভয়ই সাতক্ষীরার শ্যামনগর থানার চকবারা গ্রামের বাসিন্দা। জব্দকৃত আলামতসহ আটককৃত ব্যক্তিদ্বয়ের পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সাতক্ষীরার শ্যামনগর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
প্রেস ব্রিফিংয়ে তিনি আরো জানান সুন্দরবনকে ডাকাত মুক্ত করার জন্য কোস্ট গার্ডের অপারেশন ‘ডেভিল হান্ট’ জারি থাকবে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) মোল্যা হুমায়ন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।