দেশের খবর

সাতক্ষীরায় ৫১ কাটুন জেলিপুশ চিংড়ি আটক, ৪ জনকে তিন মাসের কারাদণ্ড

সাতক্ষীরায় অপদ্রব্য পুশকৃত চিংড়ি ঢাকায় সরবরাহ ও বাজারজাত করার অভিযোগে ৫১ কাটুন জেলিপুশ চিংড়ি আটক করেছে ঝাউডাঙ্গ বিশেষ চেক পোষ্টের বিজিবি সদস্যরা।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকালে ট্রাকসহ জব্দ করা হয়।

জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রনয় ‍বিশ্বাস ট্রাক চালকসহ চারজনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

আটককৃতরা হলেন, ট্রাক চালক মো.মাসুম, সহকারি মো.আবিদ হোসেন,মেহেদী হাসান রুবেল ও দিপক কুমার পাল তাদের বাড়ি সাতক্ষীরা সদর ও দেবহাটা উপজেলায়।

সাতক্ষীরা জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রনয় ‍বিশ্বাস জানান,অপদ্রব্য পুশকৃত চিংড়ি ঢাকায় সরবরাহ ও বাজারজাত করার অভিযোগে ট্রাক চালকসহ চারজনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পরে তাদের জেলা হাজতে পাঠানো হয়েছে। 

 

বায়ান্ন/এসএ



সম্পর্কিত খবর