বাংলাদেশ জাসদের সমতা সংগ্রামের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
৩১ অক্টোবর শনিবার সকালে পঞ্চগড় জেলা শহরের দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পঞ্চগড় জেলা কমিটির সভাপতি অধ্যাপক এমরান আল আমিনের সভাপতিত্বে ও জেলা কমিটির সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র রায়ের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং পঞ্চগড় জেলার সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ বাবুল।
বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল—জাসদ পঞ্চগড় জেলা কমিটি এ আলোচনা সভার আয়োজন করে। বক্তারা বলেন, আগস্টের গণঅভ্যুত্থানে বাংলাদেশ জাসদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। দেশের জনগণের ভোটাধিকার রক্ষায় আন্দোলন-সংগ্রাম করেছে দলীয় নেতাকর্মীরা। বর্তমানে দেশে তেল, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম অনেকটা বৃদ্ধি পেয়েছে। বাজারমূল্য নিয়ন্ত্রণে আনার জন্য সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি। তাঁরা পঞ্চগড়ের যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্য খাতসহ বিভিন্ন সমস্যা সমাধানের জন্য সরকারের সুনজর দেওয়ার দাবি জানান।
আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ জাসদ জেলা কমিটির দপ্তর সম্পাদক মফিজার রহমান মনজু, সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম জুয়েল, সিনিয়র সহসভাপতি সামস কিবরিয়া প্রধান, প্রচার সম্পাদক সাজ্জাদ আলম ভুট্টো, গণযোগাযোগবিষয়ক সম্পাদক হায়দার আলী এবং অর্থ বিষয়ক সম্পাদক সজীব প্রধান প্রমুখ।
আলোচনা সভায় জাসদের জেলা, উপজেলাসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।