খবর প্রতিদিন

সিলেট-৫ আসনে প্রধানমন্ত্রীর উন্নয়নের ফিরিস্তির লিফলেট বিতরণে ব্যস্ত এডভোকেট মোস্তাক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ফিরিস্তি নিয়ে সিলেট-৫ আসনের অলি গলি চষে বেড়াচ্ছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মোস্তাক আহমদ। এই আসনের কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলার প্রতিটি ইউনিয়নে তিনি ছুটে যাচ্ছেন। শেখ হাসিনার উন্নয়নের চিত্রের লিফলেট তুলে দিচ্ছেন সাধারণ মানুষের হাতে।  দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষ হচ্ছেন তার সফরসঙ্গি। সকাল থেকে গভীর রাত পর্যন্ত তিনি ক্লান্তিহীনভাবে শেখ হাসিনার উন্নয়নের চিত্রের লিফলেট বিতরণ করেন।

স্থানীয়রা জানান, গত আগস্ট মাস থেকে এলাকায় ব্যাপক গণসংযোগ শুরু করেন তিনি। এই গণসংযোগের মধ্যে রয়েছে ইউনিয়ন পর্যায়ে মতবিনিময় সভা। হাট বাজার গ্রামে গ্রামে শেখ হাসিনার উন্নয়নের লিফলেট বিতরণ করা। তৃণমূল কর্মীদের সাথে নিয়ে ছুটে যান সাধারণ মানুষের দরজায়। তাদের হাতে তুলে দেন লিফলেট। এই অবস্থায় ওইসব এলাকা থেকে আওয়াজ উঠছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ আসন থেকে এডভোকেট মোস্তাক আহমদকে নৌকা প্রতীকের মনোনয়ন দেওয়ার জন্যে।

স্থানীয়রা জানান, এডভোকেট মোস্তাক আহমদ তিনটি কারণে ওই নির্বাচনী এলাকায় ব্যাপক জনপ্রিয়। প্রথম কারণটি হচ্ছে এডভোকেট মোস্তাক আহমদের বিশাল ভোট ব্যাংক রয়েছে। যা এডভোকেট মোস্তাক আহমদের নির্বাচনী বৈতরণী পার হতে অনেক সহজ হবে। দ্বিতীয় কারণ হচ্ছে তিনি একজন সজ্জন ব্যক্তি। সহজেই সব শ্রেণির মানুষের সাথে মিশে যান। এছাড়া অসহায় মানুষের পাশে দাড়ানো এডভোকেট মোস্তাক আহমদের অন্যতম একটি বৈশিষ্ট্য। এসব কারণে এডভোকেট মোস্তাক আহমদ যেখানেই যাচ্ছেন সেখানেই সাধারণ মানুষের জটলা বেধে যায়।  

বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য ঢাকাস্থ সিলেট বিভাগ আইনজীবী পরিষদের সভাপতি এডভোকেট মোস্তাক আহমদ এলাকার সামাজিক কর্মকান্ডে নিজকে নিবেদিত রেখেছেন ছাত্র জমানা থেকে।  

এলাকায় সামাজিক কর্মকান্ড সম্পর্কে বলতে গিয়ে স্থানীয়রা জানান, এডভোকেট মোস্তাক আহমদ প্রতিমাসে ছুটে আসেন এলাকা।  করোনাভাইরাস দুর্যোগের সময় দিনের পর দিন তিনি এলাকায় অবস্থান করেছেন। সেসময় কর্মহীন হয়ে পড়া মানুষের পাশে দাঁড়িয়েছেন খাদ্য সহায়তা নিয়ে। স্থাস্থ্য সামগ্রী প্রত্যন্ত এলাকায় গিয়ে বিতরণ করেছেন। করোনায় আক্রান্ত রোগীদের স্বাস্থ্যসেবা দেয়ার নানান ধরণের পদক্ষেপ নিতেন। করোনার দুই বছরের অধিকাংশ সময় তিনি এলাকায় অবস্থান নিয়ে অসহায় মানুষের জন্যে নিজকে উজার করে দিয়েছিলেন। ব্যক্তিগত তহবিল থেকে তিনি ওইসব কর্মকান্ড চালিয়েছিলেন।  


২০২২ সালের ভয়াবহ বন্যা শুরু হতেই জীবনের ঝুঁকি নিয়ে এডভোকেট মোস্তাক আহমদ এলাকায় ছুটে আসেন। ঢাকাস্থ সিলেট বিভাগ আইনজীবী পরিষদের দেয়া তহবিল ও নিজের তহবিল থেকে পর্যাপ্ত অর্থ ব্যয় করে এলাকার দুর্গত মানুষের পাশে দাঁড়ান। উদ্ধার কার্যক্রম পরিচালনার পাশপাশি দুর্গত মানুষের পাশে ছুটে গেছেন খাদ্য সহায়তা নিয়ে। স্থানীয়দের মতে সামাজিক কর্মকান্ডে এডভোকেট মোস্তাক আহমদের দুই হাত খোলা।



সম্পর্কিত খবর