রাজনীতি

সুষ্ঠু নির্বাচন ছাড়া গণতন্ত্র সম্ভব নয়: খায়রুল কবির খোকন

সুষ্ঠু নির্বাচনই শহীদদের আত্মা শান্তি পাবে উল্লেখ করে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, “চূড়ান্ত বিজয় তখনই হবে, যখন একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জাতীয় সরকার গঠিত হবে। নির্বাচন ছাড়া দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়।”
 
আজ বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে নরসিংদী পৌর শহরের সাটিরপাড়ার রজনীগন্ধা চত্বরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) জেলা শাখা আয়োজিত “জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান শোক ও বিজয়ের বর্ষপূর্তি” উপলক্ষে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপিং কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
খোকন বলেন, “জুলাই-আগস্টের এই বিজয় চূড়ান্ত নয়, এটি একটি নতুন স্বাধীনতার সূচনা মাত্র। শহীদ আবু সাঈদ তাহমিদসহ যারা গণতন্ত্র পুনরুদ্ধারে আত্মাহুতি দিয়েছেন, তাদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা।”
 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড্যাব নরসিংদী জেলা শাখার সভাপতি ডা. এম. এস. এস. হাসান আল জামীর।
 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী, সহ-সভাপতি তোফাজ্জল হোসেন মাস্টার এবং সঞ্চালনায় ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা. নরুল্লাহ আল মাসুদ।
 
অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি আবু সালেহ চৌধুরী, হারুন-অর-রশিদ, এ.কে.এম গোলাম কবির কামাল (সাবেক জিএস), ফারুক উদ্দিন ভূঁইয়া, ছাত্র বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান নাহিদ (সাবেক এজিএস), ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক মাহমুদ হোসেন চৌধুরী সুমন (সাবেক এজিএস), সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোকাররম হোসেন ভূঁইয়া এবং গণশিক্ষা বিষয়ক সম্পাদক আবদুর রউফ ফকির রনি প্রমুখ।


সম্পর্কিত খবর