রাজনীতি

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিএনপি মহাসচিব

হঠাৎ অসুস্থ হয়ে রোববার (২ মার্চ) রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (৩মার্চ) বিষয়টি জানান বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি বলেন, গতকাল (রোববার) সকালে চিকিৎসকদের পরামর্শে স্যারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্যারকে কেবিনে রাখা হযেছে। আজকে স্যারের অবস্থা আজকে অনেকটাই ভালো। তিনি এখন সুস্থ আছেন।

তিনি জানান, ইউনাটেড হাসপাতালের চীফ কার্ডিওলজি কনসালটেন্ট অধ্যাপক এনএএম মোমেনুজ্জামান তত্ত্বাবধায়নে চিকিৎসাধীন আছেন।হাসপাতালে মির্জা ফখরুলের পাশে আছেন তার সহধর্মিনী রাহাত আরা বেগম ও তার ছোট মেয়ে মির্জা সাফারুহ। দলের নেতা-কর্মী-সমর্থকদের হাসপাতালে ভিড় না করার জন্য অনুরোধ জানিয়েছেন তারা।

শায়রুল কবির খান আরও জানান, লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান টেলিফোনে মহাসচিবের সার্বক্ষনিক খোঁজ-খবর নিচ্ছেন।

হাসপাতালের চিকিৎসকরা জানান, বিএনপি মহাসচিবের সোডিয়াম লেভেল হ্রাস পেয়েছিলো এবং তার বুকে কাশি জমাট বাধায় শ্বাস-প্রশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। এসব সমস্যা নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হৃদরোগের বিভিন্ন পরীক্ষা করা হয়েছে। এখন তিনি সুস্থ আছেন।

বায়ান্ন/আরএইচ/পিএইচ



সম্পর্কিত খবর