কুমিল্লার হোমনা উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়ন জগনাথকান্দি গ্রামে জন্ম হয়েছে ছয় পা বিশিষ্ট একটি বাছুর । এমন খবরে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এক নজর বাছুরটি দেখতে উৎসুক জনতা গরুর মালিকের বাড়িতে ভিড় জমাচ্ছে।
গতকাল ৫ মার্চ বুধবার সকালে আক্তার হোসেন নামে এক কৃষকের বাড়িতে ওই বাছুরটির জন্ম হয়। জন্মের পর দেখা যায় বাছুরটির চারটি পা স্বাভাবিক থাকলেও পেটের নিচে অতিরিক্ত আরো দুইটি পা রয়েছে।
গরুর মালিক আক্তার হোসেন বলেন, গাভিটি ছয় পা বিশিষ্ট বাছুরের জন্ম দেয়। চারটি পা ঠিক জায়গায় থাকলেও পেটের কাছে আরো দু’পা রয়েছে।
এমন বিরল প্রকৃতির বাছুর জন্ম দেওয়ায় প্রথমে আতঙ্কিত হয়ে পড়ি। পরে চিকিৎসক জানায়, ছয় পা হওয়াতে বাছুরের বেড়ে উঠতে কোন সমস্যা হবে না।
এ বিষয়ে উপজেলা উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান বলেন, এমন ঘটনা খুবই বিরল। এটা সচরাচর ঘটেনা। তবে আশা করা যাচ্ছে ছয় পা হলেও বাছুরটির কোন সমস্যা হবে না। আলহামদুলিল্লাহ বাছুরটি সুস্থ আছে। স্বাভাবিকভাবে চলাফেরা করছে।